ধর্মীয় উন্মাদনা বাংলাদেশে দেখতে চাই না
ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মীয় উন্মাদনা বাংলাদেশে দেখতে চাই না। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ ডা. মিলন দিবস ২০২৪ উপলক্ষে ‘স্বৈরাচারের পতন, গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনে চিকিৎসক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ....
